বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় মারা গেলেন ইসরায়েলি ধর্মযাজক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইসরায়েলের সাবেক প্রধান ধর্মযাজক রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন। আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নেতানিয়াহু বলেন, মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি।

বেশ কিছু দিন যাবত শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রাব্বি ইলিয়াহু। গত সপ্তাহে নিয়মিত চেকাপের উদ্দেশ্যে তাকে জেরুজালেমের শ্যারে যাদেক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হলে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। এরপর তাকে ইসোলেশনে রাখা হয়।

চলমান বৈশ্বিক মহামারিতে এটিই রাষ্ট্রটির শীর্ষ কোনো ব্যক্তির মৃত্যু।

রাব্বি ইলিয়াহু ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির সেফারডিমের শীর্ষ যাজক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ