বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ত্রাণ নিয়ে নয়-ছয় করতে দেবো না: র‍্যাব ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংকটে যারা ত্রাণ নিয়ে নয় ছয় করছেন তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, ত্রাণ নিয়ে কোনো প্রকার নয়-ছয় করতে দেবো না। ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

আজ সোমবার (১৩ এপ্রিল) র‍্যাব ফোর্সেস থেকে বিদায়ের প্রাক্কালে অনলাইনে সাংবাদিকদের সাঙ্গে মতবিনিময়ের সময় র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, এই সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের হক ত্রাণ নিয়ে নয় ছয় করবেন, তা বরদাস্ত করব না। ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

র‍্যাবের ডিজি বলেন, আবার কেউ কেউ এক সের চাল দিতে গিয়ে ২০ জন মানুষকে একত্রিত করে। যাদের সাহায্যের প্রয়োজন তাদের বাড়ি বাড়ি গিয়েও দিয়ে আসা যায়। এতে শৃঙ্খলা থাকে। লোকসমাগম করার তো দরকার নাই।

সবার উদ্দেশ্যে তিনি বলেন, নূন্যতম প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। এই মহামারী থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার, কোনো বিকল্প নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ