বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

গণমাধ্যমে পাঠানো প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের কারণে এবার নববর্ষের অনুষ্ঠান হচ্ছে না। ঝুঁকি এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বাইরে নববর্ষের কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন।

আজকে জাতির উদ্দেশে দেয়া ভাষণেও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ