বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

উন্নত চিকিৎসার জন্য আল্লামা আহমদ শফীকে ঢাকায় প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারযােগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

আল্লামা আহমদ শফীর ছেলে, দারুল উলূম হাটহাজারীর সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী জানান, আব্বাজান আগের চেয়ে ভালো আছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হয়েছে। আপনার সবাই আমিরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করবেন!

প্রসঙ্গত, গত শনিবার বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ