শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রথম বারের মত দুইজন করোনায় আক্রান্ত রুগীর পাওয়া গেছে। তাই সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

জানা যায়, আক্রান্তরা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ওই এলাকায় গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি পুরু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশক্রমে পুরো নগরকান্দা উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করা হলো। এই নির্দেশ আজ (সোমবার) রাত থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

‘এই সময়ে জেলার অন্য কোন উপজেলা থেকে কেউ এই উপজেলায় প্রবেশ বা বের হতে পারবে না। উপজেলার সকল আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ থাকবে। তবে এই সময় কালে জরুরি পরিসেবা দেয়া যান ও ব্যাক্তি এই নির্দেশনার আওতামুক্ত থাকবে ‘

এর আগে বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী একজনের ও আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেকজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ঢাকা থেকে রিপোর্ট পাওয়ার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা প্রশাসনের টিম আক্রান্ত দুইজনের বাড়িতে গিয়েছে। তারা দুজনই মোটামুটি সুস্থ আছে, তবে একজন অপেক্ষাকৃত অসুস্থ। জেলা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ