বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে লকডাউন বাড়াল ৩ মে পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রকোপ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। এর মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণে মোদি জানান, ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। লকডাউন কঠোরভাবে মান্য করার জন্য এবার প্রশাসন আরও কড়া হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, করোনার আক্রমণ কম এমন রাজ্যগুলিতে ২০ এপ্রিলের পর লকডাউনের নিয়ম নীতি শিথিল করা হবে বলেও ঘোষণা করেন ভারতে প্রধানমন্ত্রীর।

তবে নাগরিকরা সুযোগের দুর্ব্যবহার করলে বা করোনার সংক্রমণ ফের হঠাৎ করে বাড়তে শুরু করলে ওই সব এলাকায় ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে। কী কী ক্ষেত্রে শিথিল হবে লকডাউনের বিধি তা আগামীকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়া হবে।

সময়ের সঙ্গে ভারতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৫৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ