শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

যশোরে দরিদ্র কর্মহীনদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>

করোনাভাইরাসের প্রকোপে খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছেন কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাদ্য সহায়তা না পাওয়া যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা সকালে রেলগেট এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলাকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন।

এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌঁঁছে দেবার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তানজিলা আকতার। এদিকে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি বলেন, ত্রাণ যৎসামান্য, সবাইকে একবারে দেয়া সম্ভব হচ্ছে না।

পর্যায়ক্রমে সকলকে দেয়া হবে। তিনি আরও জানান, এ বিক্ষোভের পর জেলা প্রশাসক তাকে ডেকে পাঠান এবং ত্রাণ সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ