শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনা বিস্তার রোধে রংপুর জেলা ‌‘লকডাউন’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার রোধে অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে জেলা প্রশাসক মুহা. আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‌‌‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, রংপুর কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা করে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর হবার সময়ে, যে কোনো উপায়ে/মাধ্যমে, যে কোনো পথে রংপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও পূর্বের ন্যায় ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই সব জেলা থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে মানুষজন। এই পরিপ্রেক্ষিতে রংপুর জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে সকল ধরনের যানবাহন ও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল নির্দেশনা ও নিষেধাজ্ঞার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ