শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

মসজিদের মুয়াজ্জিনের করোনা শনাক্ত, ১৬ বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে জেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন ।

জানা যায়, করোনা আক্রান্ত ওই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মুয়াজ্জিন।

গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন। করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ এসেছে।

এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক মুহা. মামুনুর রশীদ আজ বিকেল সাড়ে ৩টায় চিতলমারীতে ঘটনাস্থলে গিয়ে পাটরপাড়া গ্রামের আক্রান্তের বাড়িসহ আশপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করেন।

ফরিদপুরের ভাঙ্গার পাতরাইল দিঘির পাড় জামে মসজিদের মুয়াজ্জিনের করোনা পজিটিভ হওয়ায় পাতরাইল মসজিদ সংলগ্ন এলাকাটি লকডাউনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ