শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সিলেটে ৬৫০টি দরিদ্র পরিবারে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি: আলহাজ্ব দিলওয়ার হোসাইন বলেছেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলি চরম খাদ্য সংকটে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের কর্মহীন দিন মজুর, খেটে খাওয়া মানুষরা খুবই কষ্টে ঘরে আবদ্ধ থেকে দিন পার করছে।

আজ বুধবার খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার আয়োজিত ইউনিয়ন পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির এই দুর্দিনে সরকারের দেয়া বরাদ্দগুলি যখন চাল চোরেরা চেটেপুটে খাচ্ছে তখন দেশের বিত্তবানরা অসহায় এই মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ আশা করি বিত্তবানদের আরও উৎসাহিত করবে।

জানা যায়, প্রথমিকভাবে উপজেলার সবকটি ইউনিয়নে ৬৫০ টি পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১০০০ পরিবারের মধ্যে এসব বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি আলহাজ্ব হেলাল আহমদ, সেক্রেটারি হাবীবুর রহমান আবদাল, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, শাবিপ্রবি শাখার সভাপতি জাকির হোসাইন, সদর পশ্চিম শাখার সভাপতি রায়হান আহমদ, উপজেলা অফিস সম্পাদক জাহিদ আহমদ, মোল্লারগাও ইউনিয়নের সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি বিলাল হোসেন, তেতলী ইউনিয়নের সেক্রেটারি নাদিমুল্লাহ কামাল, সৈয়দ ছোয়াব আলী, আজমল হোসেন, মুমিনুর রহমান সুমিত প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ