বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার অনেক নিম্নআয়ের মানুষ পেটের দায়ে লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে আসছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এমন কিছু মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যে বেশ কয়েকদিন ধরে, ৬ হাজার মানুষের হাতে পৌঁছে দেয়া হচ্ছে রান্না করা খাবার।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ঢাকার প্রায় অর্ধেকেরও বেশি অঞ্চলে চলছে লকডাউন। আমরা যখন সেটা বাস্তবায়ন করতে সরেজমিনে অবস্থান নিই, তখন দেখি রিকশাওয়ালা, খুচরা বিক্রেতা বা হকাররা নানা কৌশলে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন। এভাবে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই আমরা প্রতিদিন ৬ হাজার মানুষের ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। এতে অনেকটা কাজ হয়েছে।

এত মানুষের খাবার খরচ কে বহন করছে, এমন প্রশ্নে শাফিউর রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান পুলিশকে সহায়তা করছে। তাছাড়া করোনা সংক্রমণের এই সময় অনেকেই সরাসরি সাহায্য না করে আমাদের কাছে অর্থ পাঠিয়ে দিচ্ছেন। সেই টাকা দিয়ে রান্না করা খাবার তৈরি করে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

প্রতিদিন ভোরে শুরু হয় এই খাবার তৈরির কর্মযজ্ঞ। রান্না করা হয় রাজারবাগ পুলিশ লাইন ও দাঙ্গা দমন বিভাগের হেঁসেলে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ওই খাবার পৌঁছে দেয়া হয় সংশ্লিষ্ট থানাগুলোতে। সেখানকার পুলিশ খাবার নিয়ে পৌঁছে যান মানুষের কাছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ