শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

করোনা: শেরপুরে দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নশেরপুর সদর হাসপাতালে ১১ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই নারী। বৃহস্পতিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানো হয়।

করোনায় আক্রান্ত হওয়ার পর তারা ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এই জেলায় তারাই প্রথম, যারা করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

সুস্থ হওয়া ওই দুইজন হলেন- জেলার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম এবং সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের গৃহিণী শাহিনা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ। তিনি জানান, গত ৫ এপ্রিল জেলায় প্রথম ওই দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। ওই দিনই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। সম্প্রতি তাদের নমুনা পর পর তিনবার পরীক্ষা করে তাতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই তাদের আজ বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তারাই এ জেলাতে সুস্থ হওয়া প্রথম দুই ব্যক্তি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ