মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ঘরে বসে নামাজ পড়ুন: সালমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউন না মানলে প্রয়োজনে সেনাবাহিনী নামাতে হবে বলে জানিয়েছেন বলিউডের অন্যতম শীর্ষ নায়ক সালমান খান।

সালমান খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি সাধারণ মানুষকে ভর্ৎসনা জানিয়েছেন পুলিশ এবং চিকিৎসকদের ওপর পাথর ছোঁড়ার প্রতিবাদ জানিয়ে। ভিডিওতে সবাইকে লকডাউনে ঘরে বসে নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। সালমান বলেন, আল্লাহ সবার মধ্যে আছেন। পরিবারের সঙ্গে ঘরে বসে নামাজ পড়লেও তাঁকে পাওয়া যাবে।

আর আপনারা তাদের ওপর পাথর ছুঁড়ে মারছেন! এই ডাক্তাররা যদি আর কারো চিকিৎসা না করেন তবে রোগ দূর হবে কীভাবে? একইভাবে প্রশাসন রাস্তায় অকারণে ঘুরতে থাকা মানুষদের ঘরে পাঠাচ্ছেন তাদের সুস্থ থাকার জন্য। এভাবেও তাদের ওপর অত্যাচার চালানো উচিত নয় কারোর।

লকডাউনে তিন সপ্তাহ ধরে পানভেলে নিজের ফার্ম হাউজে পরিবারের কিছু সদস্যদের নিয়ে রয়েছেন সালমান। তার বাবা সেলিম খান একা রয়েছেন মুম্বইয়ের বাড়িতে। টানা তিন সপ্তাহ বাবাকে না দেখতে পেয়ে চিন্তিত তিনি। একই সঙ্গে মনখারাপও খুব। সে কথাও তিনি ভিডিওতে জানিয়েছেন অনুরাগীদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ