শাহীদুর রহমান কাসেমী।।
আল্লামা জুবায়ের আহমদ আনসারীরহ.। একটি নাম। একটি চেতনা। একটি ইতিহাস। এ দেশের শত শত আলেম-উলামা ও ওয়ায়েজদের প্রেরণার উৎস,আলোর বাতিঘর। ইসলামের শাশ্বত-অনুপম সৌন্দর্য ও দ্বীনের মৌলিক আদর্শ প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষায় তুলে ধরার মাধ্যমে এদেশের লাখো-কোটি তৌহিদী জনতা ও আলেম-উলামার কাছে তিনি দীর্ঘকাল স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।তিনি ছিলেন এক উজ্জ্বল জ্যোতির্ময়। যে জ্যোতি দিয়ে তিনি এ দেশের মুসলমানদেরকে আলোর পথ দেখিয়েছেন।সুমিষ্ট ভাষায় প্রভুর কথা ও নবীজীর বাণী প্রচার-প্রসার করেছেন। উম্মাহর বিভোর চিন্তায় হেদায়াতের মশাল নিয়ে ঘুরে বেড়িয়েছেন দিক্বিদিক।
মুসলমানদের ঈমান-আক্বায়েদ,আমলী সংশোধন,আত্মিক পরিশুদ্ধি ও দ্বীনের প্রচার-প্রসারের লক্ষ্যে তিনি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় চষে বেড়াতেন।সকালে বাড়ি থেকে রওয়ানা দিয়ে পায়ে হেঁটে সন্ধ্যাবেলা ওয়াজ-মাহফিলে গিয়ে পৌঁছার শতশত নজির একমাত্র আনসারী সাহেবের জীবনেই ঘটেছে। গ্রামীণ জনপদের প্রতিটি মানুষের কাছে প্রাঞ্জল ও সরল আলোচনার জন্য তিনি ছিলেন বেশ জনপ্রিয়।তাঁর মাহফিল মানেই ছিল খোদাভীতির ক্লাস।প্রতিটি মাহফিলেই তিনি প্রভুর ভয়ে স্বজনহারা মানুষের ন্যায় দণ্ডপ্রাপ্ত আসামীর মত ডুকরে ডুকরে কাঁদতেন।
বৃহত্তর সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি অঞ্চলে রয়েছে হুজুরের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি অঞ্চলের ষোলআনা নারী-পুরুষ হুজুরের মুরিদ,ভক্ত অথবা শুভাকাঙ্ক্ষী। ক্ষণজন্মা মহান এই আল্লাহর ওলী মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহ. এর পদচারণা পড়েনি এমন এলাকা বৃহত্তর সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াতে খুব কমই আছে। হুজুরের প্রতিটি মাহফিলে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ উৎসুক হয়ে ভিড় জমাতেন। এমন নজির এ যামানার আর কোন পীর-বুযুর্গ বা জ্ঞানী-গুণির আছে কি না আমার জানা নেই।
স্বর্ণপ্রসবিনী ব্রাহ্মণবাড়িয়া জেলা যে ক'জন ক্ষণজন্মা মহাপুরুষ জন্ম দিয়েছেন, তাদের একজন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহ.। চতুর্মুখী প্রতিভার এই জ্ঞানপুরুষ ১৯৬২ সালের ৫ ই জুলাই নাসিরনগর উপজেলার অালীয়ারা গ্রামের পিতা হাজী হাবিবুর রহমান ও রত্নগর্ভা মাতা জাহানারা বেগমের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন।প্রখর মেধার এই মনিষী শৈশবেই 'জিন্দাবাজার হাফিজিয়া মাদ্রাসায় হেফজ শেষ করেন। পরবর্তীতে তিনি দারুল উলুম বাহুবল মাদরাসায় ভর্তি হন। সবশেষে উচ্চশিক্ষার জন্য সিলেট 'জামিয়া ইসলামিয়া হোসানিয়া গহরপুর মাদ্রাসায় আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহ. এর শরণাপন্ন হন। সেখান দাওরা হà¦