মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোট কতবার কাবা শরিফ পুনঃনির্মাণ হয়েছিল? জানা গেল নতুন তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মক্কা মুকাররমায় অবস্থিত পবিত্র কাবা শরিফ মুসলিমদের নিকট পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। কাবা অভিমুখী হয়েই তারা তাদের প্রধানতম ইবাদত নামাজ আদায় করেন। এবং এটি জমিনে নির্মিত সর্বপ্রথম ঘর। মহান আল্লাহ এপ্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত ঘর সেটাই, যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত ও বরকতপূর্ণ। (সুরা আল ইমরান, আয়াত: ৯৬)

তবে কখন নির্মিত হয়েছিল কাবা—এ নিয়ে তাফসিরের কিতাবাদিতে বিভিন্ন বর্ণনা এসেছে। মুজাহিদ (রহ.) বলেন, ‘পৃথিবী সৃষ্টির দুহাজার বছর আগে আল্লাহ কাবাকে সৃষ্টি করেছেন।’ হজরত আলি ইবনু আবি তালিব (রা.) বলেন, “আদম সৃষ্টিরও আগে আল্লাহ তায়ালা ফিরিশতাদের বললেন, ‘যাও, যমিনে একটা ঘর নির্মাণ করো এবং সেটার তাওয়াফ করো।’ পরবর্তীতে আদম আলিইহিস সালামও সে ঘরের নির্মাণকাজ করেন এবং তাওয়াফ করেন।

তা ছাড়া, নির্মাণের পরে একাধিক বার কাবাগৃহের পুনঃনির্মাণ হওয়ার কথা ইতিহাসে পাওয়া যায়। ইসলাম আগমনের আগে ও পরে সর্বমোট সাতবার কাবাঘরের পুনঃনির্মাণ হয়। ইসলামি যুগের আগে সবার আগে কাবা নির্মাণে হাত দেন হজরত ইবরাহিম খলিলুল্লাহ। একাজে তাকে সহায়তা করেন তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)। দ্বিতীয় বার কাবা পুনঃনির্মাণ করেন আমালিকা সম্প্রদায়। তৃতীয় বার জুরহুম সম্প্রদায় ও চতুর্থ বার মক্কার কুরাইশ বংশ- এসময় কুরাইশদের সঙ্গে পুনঃনির্মাণে অংশ নেন যুবক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সম্মানিত পাথর হাজরে আসওয়াদ স্থাপন করেন। ইসলাম আগমনের আগে এই মোট চারবার কাবা শরিফের পুনঃনির্মাণ হয়।

ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে পবিত্র এই গৃহ তিন তিনবার পুনঃনির্মিত হয়েছে। প্রথমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.), দ্বিতীয়বার হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি এবং সবশেষে উসমানি খলিফা মুরাদ খানের আমলে (১০৩২-১০৫০ হিজরি) স্বল্প পরিসরে কাবার পুনঃনির্মাণের কথাও ঐতিহাসিকদের কেউ কেউ উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

-এটি