সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রোজা- জগলুল হায়দারের ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগলুল হায়দার

এই যে রোজা উপাস থেকে রাখছি যারা পুরাই
আসেন তারা হাদিস থেকে মুক্তা কিছু কুড়াই।
রোজা মানে নয় তো কেবল খাওয়াদাওয়ার ছুটি
রোজার ছোঁয়ায় আসেন খানিক মানুষ হয়ে উঠি।

মানুষ হলে চর্চা ছাড়ি, হারাম এটা জানাই
রোজা কি আর হবে যদি নিত্য গিবত বানাই।
হিংসাটাকে বুকে যদি থরে থরে সাজাই
তয় হবে না রোজা যতোই, রোজার ঢোলই বাজাই।

প্রতিবেশী ভুখা রেখে পেটটা যদি ভরাই
ভেসে যাবে তখন কিন্তু রোজার সকল বড়াই।
কিম্বা যদি অশ্লীলতার গালিগালাজ চালাই
রোজা থেকেও রোজা তখন করবে পালাই পালাই।

চোখের রোজা মুখের রোজা কানের রোজাও হারাই
তাইলে রোজা হারিয়ে যাবে খানাপিনা ছাড়াই।
ভুল মুনাফার জন্যে খালি চাইলে বেশি টাকাই
লাভ হবে না কিতাব খুলে আসেন এবার তাকাই।

তাই রোজাকে করতে রোজা সজাগ থাকি সবাই
নিজের ভুলে উপাস থেকেও না হোক রোজা জবাই।
রোজা যদি হয়রে রোজা মাফ হবে সব গুনাই
এই রোজাতে নবীর বাণী ফের বিনয়ে শুনাই।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ