রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সরকারি ত্রাণের ২৫ শতাংশ চান এমপি নদভী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-১৫ (লোহাগড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী তার এলাকার জন্য বরাদ্দ ত্রাণের ২৫ শতাংশ চেয়েছেন। এজন্য তিনি একটি চিঠি (ডিও) পাঠিয়েছেন সাতকানিয়া ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তিনি চিঠিতে নির্দেশ দিয়েছেন, তার জন্য ২৫ শতাংশ পাঠানোর পর ১৫ শতাংশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাছে পাঠাতে। বাকি ৬০ শতাংশ পাঠানোর নির্দেশ দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে। সংসদ সদস্যের এমন নির্দেশনা সংক্রান্ত চিঠি পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন দুই ইউএনও।

নিয়মানুযায়ী ত্রাণ বিতরণ করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, পৌর এলাকার ক্ষেত্রে মেয়র। তাই সংসদ সদস্যের এমন চিঠিকে এখতিয়ারবহির্ভুত বলছেন জেলা প্রশাসক মুহা. ইলিয়াস হোসেন।

তিনি বলেন, নীতিমালায় রয়েছে ত্রাণ বিতরণ করবেন চেয়ারম্যানরা। সাংসদ কেন সেখান থেকে ২৫ শতাংশ চান, সেটা আল্লাহই ভালো জানেন।

এ নিয়ে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, সারা দেশে অনেক চেয়ারম্যান-মেম্বারদের ঘরে ত্রাণের পণ্য পাওয়া গেছে। এই চুরি ঠেকিয়ে বিষয়টিকে জবাবদিহির আওতায় আনার জন্য ত্রাণ ভাগ করে দিয়েছি। সেখানে আমার জন্য চেয়েছি ২৫ শতাংশ। তাছাড়া আমি স্থানীয় ত্রাণ সমন্বয় কমিটির উপদেষ্টা, তাই এমন নির্দেশনার মধ্যে দোষের কিছু দেখি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ