মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার অস্ট্রেলিয়ায় আজানের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

কয়েকটি অমুসলিম দেশের পরে এবার উচ্চস্বরে আজানের অনুমতি দেয়া হল অস্ট্রেলিয়ায়। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ শহর মেলবোর্নের দুটি মসজিদে আজানের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

করোনা ভাইরাস থেকে পরিত্রাণের লক্ষ্যে মেলবোর্ন মুসলিম কমিউনিটির বিশেষ অনুরোধে শুধুমাত্র পবিত্র রমজান মাসে ইশা এবং জুমার নামাজের জন্য উচ্চস্বরে আজানের অনুমতি দেয়া হয়েছে।

অনুমোদিত মসজিদ দুটির বেশিরভাগ মুসল্লিই অস্ট্রেলিয়া প্রবাসী তুর্কি নাগরিক। অস্ট্রেলিয়ার সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে বসবাসরত অন্ততপক্ষে ৬ লক্ষ ৪ হাজার মুসলমান ছোট-বড় কয়েকশো মসজিদে নামাজ আদায় করে। কিন্তু করোনার উদ্ভুত পরিস্থিতির কারণে সারা দেশের কমপক্ষে ২০০ টি মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গতকাল শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৭ জন ছাড়িয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৭৪৫ জন সুস্থ হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ৯৩ জন। সূত্র: আনাদুলু আরবি

-এটি