মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

ভাসানচরে গেল রোহিঙ্গা ‍মুহাজিরদের প্রথম দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হলো মিয়ানমার থেকে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের একটি দলকে। শনিবার দিবাগত রাতে তাদের পাঠানো হয় বলে জানা গেছে।

তবে রোহিঙ্গাদের যে দলটিকে ভাসানচরে পাঠানো হয়েছে, তারা কোনো ক্যাম্পের নয়। স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে তারা সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করে। পরে কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করে।

কোস্ট গার্ডের সহায়তায় তাদেরকে ভাসানচরে পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে ভাসানচরে পাঠানো হয়েছে তা জানাতে পারেননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে ৩০ জনের মতো রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড। পরে আরো কয়েকজনকে আটক করা হয়।

ওই কর্মকর্তা আরো বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনা করে না জাতিসংঘ। সেখানকার রোহিঙ্গাদের দায়-দায়িত্ব বাংলাদেশ সরকারের।

সম্প্রতি বেশ কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বাংলাদেশের পক্ষ থেকে ৩৯২ জনকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগে প্রায় ৫০০ রোহিঙ্গাকে বহনকারী একটি জাহাজ সাগরে ভাসতে থাকে।

এক পর্যায়ে জাতিসংঘ ও কয়েকটি দেশ বাংলাদেশের প্রতি অনুরোধ জানায় তাদের আশ্রয় দেওয়ার। কিন্তু ঢাকা তা প্রত্যাখ্যান করে অন্যান্য দেশকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানায়। তার মধ্যেই এই রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর খবর পাওয়া গেল।

-এটি