মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানের শেষ দশকের ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা নাঈম আহমদ।।

আমরা প্রথমে জানবো ইতিকাফ কী? ইতেকাফ বলা হয়, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। ইতিকাফের উদ্দেশ্যে বিশ রামাদানের সুর্যাস্তের আগে আগেই মসজিদে প্রবেশ করতে হবে এবং ঈদের রাতে সূর্যাস্তের পর মসজিদ থেকে বের হবে। রাসূলে আরাবী সা. সারা জীবন রামাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এমনকি ওফাতের বছরও ২০ দিন ইতিকাফ করেছেন।

রমজান মাসের শেষ দশকে মসজিদে অবস্থান করে ইবাদত করা অত্যন্ত সওয়াবের কাজ। যে কোনো মাসেই ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা সওয়াবের কাজ মর্মে হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে যিকির-আযকার করে, অতঃপর সূর্য উপরে উঠে গেলে দুই রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় পূর্ণ একটি হজ্ব ও পূর্ণ একটি উমরার সওয়াব লিখে দেওয়া হবে। [সুনানে তিরমিজি: হাদিস নং-৫৮৩]

প্রিয় পাঠক! চিন্তা করুন, অন্যান্য মাসে যদি এই সওয়াব হয়, রামাদান মাসে তার সওয়াব কী হবে! কারণ, রামাদানের সওয়াব আল্লাহ নিজে দিবেন বলে ঘোষণা করেছেন। যেমন, সহীহ মুসলিমের এক হাদীসের একাংশে রয়েছে- আদম সন্তানের প্রতিটি কাজের বিনিময়কে দশ থেকে সাতাশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ বলেন, তবে সওমের প্রতিদান ব্যতিত। কেননা, সওম একমাত্র আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব. বান্দা আমারই জন্য খাদ্য-পানীয় ও কামপ্রবৃত্তি পরিত্যাগ করে। [হাদীস নং-২৭৬৩]

রামাদান মাসে ই'তেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া। ই'তেকাফ তিন প্রকার। যথা:- ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদাহ ও মুস্তাহাব। (১) ওয়াজিব ই'তেকাফ হল, কেউ ই'তেকাফের মান্নত করলে তার উপর ই'তেকাফ করা ওয়াজিব হয়ে যায়। (২) সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া হল: রামাদান মাসের শেষ দশকে ই'তেকাফ করা। (৩) মুস্তাহাব ই'তেকাফ: যে কোন সময় ই'তেকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করা।

ই'তেকাফকারীর জন্য মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া শর্ত, গোসল ফরয এমন অপবিত্রতা থেকে পবিত্র হওয়া উচিত। কারণ, হায়েযগ্রস্থ, নেফাসগ্রস্থ ও যুনুবীর জন্য মসজিদে প্রবেশ বৈধ নয়।

রামাদানের শেষ দশকে মসজিদে ই'তেকাফ করতে ইচ্ছুক ভাইয়েরা! আপনারা এখনই দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করুন যে, বেশি বেশি কুরআন তেলাওয়াত করবো। কেননা, কুরআন তেলাওয়াত সর্বোত্তম যিকির। তাছাড়া কুরআনের প্রতিটি হরফের বিনিময়ে উত্তম প্রতিদান দেওয়া হয়। আর প্রতিটি উত্তম প্রতিদান দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাছাড়া কুরআনে কারীম তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন সু