মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাছপালা সম্পর্কে কুরআন-হাদিসের ভাষ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

কুরআন ও সুন্নাহ'য় "গাছ" শব্দটি এটির সকল উৎপত্তিগত অর্থসহ বহুবার উল্লিখিত হয়েছে। এছাড়াও পবিত্র কুরআনে ভিন্ন ভিন্ন জায়গায় ফলমূল, লতাপাতা ও শেকড় নিয়ে আলোচনা এসেছে। কুরআন-হাদীসের অনেক স্থানে বিভিন্ন গাছপালা ও উদ্ভিদের নাম উল্লেখ করা হয়েছে। যেমন- ডুমুর গাছ, জলপাই গাছ, ডালিম গাছ, আঙুর গাছ, খেজুর গাছ, লাউ গাছ, ঝাউগাছ, আদা, কর্পুর ইত্যাদি।

পবিত্র কুরআন অনেক জায়গায় উদ্ভিদবিদ্যার বিভিন্ন পরিভাষা উল্লেখ করেছে। কখনো কখনো এসব পরিভাষা আয়াতের গূঢ়ার্থ ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়েছে।

পবিত্র কুরআনে বারংবার আল্লাহ তা'য়ালা মানবজাতিকে গাছপালাসহ তাঁর অন্যান্য সকল সৃষ্টি নিয়ে ভাবতে বলেছেন।

আল্লাহ তা'য়ালা বলেন, নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।

যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও। সূরা আল ইমরান: ১৯০ - ১৯১

কুরআনের যেসমস্ত আয়াতে গাছপালা, ফুলফলসহ‌ আল্লাহ তা'য়ালার অন্যান্য সৃষ্টির কথা আলোচনা করা হয়েছে, সেসব আয়াত মূলত মুমিনদেরকে আল্লাহ তা'য়ালার সৃষ্টির নিদর্শন নিয়ে গবেষণা করতে উৎসাহিত করে। আর এতে করে আল্লাহ তা'য়ালার প্রতি তাদের ঈমান আরো দৃঢ় হয়। এসব আয়াতের মাধ্যমে আল্লাহ তা'য়ালা মানবজাতিকে তাঁর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আদেশ দিয়েছেন।

আল্লাহ তা'য়ালা বলেন, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি। এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি। অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাক-সব্জি, যয়তুন, খর্জূর, ঘন উদ্যান, ফল এবং ঘাস। তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। সূরা আবাসা: ২৪ - ৩২

কখনো কখনো আল্লাহ তা'য়ালা সরিষার বীজের দৃষ্টান্ত দিয়ে তাঁর হিসাব-নিকাশের সূক্ষ্মতার কথা বুঝিয়েছেন। যেমন আল্লাহ তা'য়ালা বলেন, আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমিই যথেষ্ট। সূরা আম্বিয়া: ৪৭

একই প্রসঙ্গে আল্লাহ তা'য়ালা কখনো কখনো খেজুরের দানার দৃষ্টান্ত টেনেছেন। যেমন এক আয়াতে তিনি বলেন, যে লোক, পুরুষ হোক কিংবা নারী, কোন সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তবে à¦