মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ঈদের দিনে রাজধানীর পথশিশু ও ছিন্নমূলদের মাঝে ইসলামী আন্দোলনের খাবার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাইতুল মোকাররম, পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পাঁচ শতাধিক পথশিশু ও ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ সোমবার ঈদের জামাতের পর বেলা ১২ টায় এ খাবার বিতরণ করা হয়।

এসময় মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অসহায়, অনাহারী ও ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেয়া ইসলামের শিক্ষা। রাসূল সা. বলেছেন, ‘যে ব্যক্তি পেটভরে আহার করল। অথচ তার আশপাশের লোকজন অনাহারে ও অর্ধাহারে রাত কাটালো, সে আমার দলভুক্ত নয়’। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের দুর্যোগপূর্ণ সময় বিশেষ করে করোনা মহামারীর শুরু লগ্ন থেকে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে কর্মহীন, অসহায় ও বঞ্চিতদের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম শিক্ষা। তিনি সাধারণ রোগীদের জন্য হাসপাতাল সচল রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন, ছাত্রনেতা এম হাছিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শ্রমিকনেতা মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মুহা. হুমায়ূন কবির, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, আলআমিন সিদ্দিকী, আখতারুজ্জামান মাহদী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ