বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রকোপের মধ্যে দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপনকালে বিত্তবানদের দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।

পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য। ঈদুল ফিতরের এ শিক্ষা সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, নিরঙ্কুশ সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।

‘ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ