শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে মুফতি আব্দুল হালীম বোখারীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জামিয়া আল-আরাবিয়া জিরির মুহতামিম, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বোখারী বলেন, আল্লামা মুহাম্মদ তৈয়ব সাহেব রহ. ছিলেন বহু গুণে গুণান্বিত একজন বুজুর্গ। তিনি ছিলেন কওমী অঙ্গনের একজন যোগ্য অভিভাবক। তার সঠিক দিকনির্দেশনায় পরিচালিত হতো এদেশের বহু দীনি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আমাদের জামিয়া পটিয়ার মজলিসে শুরার সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে তার সিদ্ধান্ত আমাদের জন্য বড় সহায়ক ছিলো। তার মৃত্যুতে জামিয়া পটিয়াসহ দেশের অনেক দীনি শিক্ষা প্রতিষ্ঠান একজন যোগ্য অভিভাবক হারিয়েছে।

তিনি জামিয়া পটিয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রতি বছর তাশরীফ আনতেন। তার ওয়াজ-উপদেশে উপকৃত হতো দেশ ও জাতি। তার অসাধারণ গাম্ভীর্যপূর্ণ ওয়াজ-নসীহতে সকলেই অনুপ্রাণিত হতো। তার আন্তরিকতাপূর্ণ দোয়ায় সকলের চোখ অশ্রু সিক্ত হতো। তার আবেগী আলোচনায় আবেগাপ্লুত হতো অসংখ ধর্মপ্রাণ মুসলমান। তার হেদায়াতি আলোচনায় পথ খুঁজে পেতো অসংখ্য পথহারা মানব সন্তান। তার নূরানী চেহরা দেখে মুগ্ধ হতো যে কেউ। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কিছুতেই পূরণ হবার নয়।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তার খেদমাতগুলো কবুল করুন, তার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানের হেফাজত করুন এবং ভুল-ক্রটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করুন, আমীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ