বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অনুমতি না দিলে নিজেরাই শনাক্তকরণ কার্যক্রম শুরু করব: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী তিন-চার দিনের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা শনাক্তকরণ 'জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিটের' অনুমোদন না দিলে স্থগিত থাকা কোভিড-১৯ শনাক্ত কার্যক্রম ফের শুরু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে গণস্বাস্থ্যের কিট দিয়ে করোনা শনাক্ত কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু আপাতত কার্যক্রম বন্ধ রাখতে ওষুধ প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। কেন তারা এই অনুরোধ করলো তা জানি না। তবুও তিন-চার দিন অপেক্ষা করব।

এর মধ্যে অনুমোদন না দিলে আমরা নিজেরাই করোনা শনাক্তকরণ কার্যক্রম আরম্ভ করে দেব। ওষুধ প্রশাসন যা ইচ্ছা করে, করুক, যোগ করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, গত বছর ডেঙ্গুর সময় কিট অনুমোদন দিতে ওষুধ প্রশাসনের মাত্র একদিন সময় লেগেছিল। আর রেমডেসিভির ইনজেকশন এক সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছিল। ভালোমতো না হলে এই ইনজেকশন অনেক বেশি বিপজ্জনক হতে পারে। তারপরও দ্রুত সেটির অনুমোদন দিয়ে দিয়েছে।

অথচ তিন মাস হতে চললেও এখনো করোনা শনাক্তকরণ কিটের অনুমোদন দেয়া হয়নি। বিএসএমএমইউ ইতোমধ্যে ৩০০ কিটের কার্যকর পরীক্ষা করে ফেলেছে। তারা চাইলেই এখন এই ৩০০ কিটের ভিত্তিতে অনুমোদন দিয়ে দিতে পারে। কিন্তু তারা কবে নাগাদ রিপোর্ট দিতে পারে, সেটা আমরা জানি না।

তিনি বলেন, ওষুধ প্রশাসন যদি বিএসএমএমইউকে অনুরোধ করে বলতো আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে, তাহলে এতদিনে অনুমোদন হয়ে যেত। কিন্তু তারা এখন অনুমোদন না দিয়ে অনৈতিক-অর্বাচীন কাজ করছে। তবুও তিন-চার দিন অপেক্ষা করব। এরপর নিজেরাই করোনা শনাক্তকরণ কার্যক্রম আরম্ভ করে দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ