বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রোববার থেকে সৌদি আরবে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী রোববার থেকে সৌদি আরবে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল (ডমেস্টিক ফ্লাইট)।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে প্রতিদিন ৬০ টি ফ্লাইট চালু করা হবে।

জিএসিএ জানিয়েছে, পুনরায় বিমান চলাচল কার্যক্রম শুরুর জন্য সব পূর্বপ্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে। সৌদির বিমানবন্দরগুলোতে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রেখেছে সৌদি আরব। ২১ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

উল্লেখ্য, সৌদি আরবে ৭৬ হাজার ৭২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১১ জনের। সুস্থ হয়েছেন প্রায় ৫০ হাজার রোগী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ