বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ জিনপিংয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি শি জিনপিং। গতকাল মঙ্গলবার বেজিংয়ে সংসদ অধিবেশনের সময় 'পিপলস লিবারেশন আর্মি' ও 'পিপলস আর্মড পুলিশ ফোর্স'র প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

সামনে খারাপ পরিস্থিতি দৃশ্যমান উল্লেখ করে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের এই নির্দেশ দেন তিনি। তবে এসময় বিশেষ কোনো দেশ বা প্রতিপক্ষের নাম উল্লেখ করেননি। তবে ভারত ও চীনের সীমান্তে চলতে থাকা উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন জিনপিংয়।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো জটিল পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা করতে হবে। সেনাবাহিনীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

এর আগে মঙ্গলবার ফের ভারত ও চীন সীমান্তে উত্তেজনা দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্যাংগং ও গালোয়ান উপত্যকায় সেনাসদস্য বাড়িয়েছে উভয় দেশ।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায়ই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ