মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮


আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিসের ইন্তেকালে রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমেদ্বীন, চট্টগ্রাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদরিসের ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, তিনি ছিলেন একজন ইসলামী শিক্ষাবিদ। দেশ ও বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী শিক্ষাবিদকে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর জামিয়া নাজিরহাট বড় মাদরাসার মাঠে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ