শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

খরচ ছাড়া রাজধানীতে আম পৌঁছে দেবে ডাক বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতিতে এবার আম বিক্রি নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন রাজশাহী অঞ্চলের চাষিরা। আর এ অবস্থায় প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে এগিয়ে এসেছে সরকারের ডাক বিভাগ।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে প্রতিদিন অন্তত ১৫ টন আম বিনা খরচে রাজধানীতে পৌঁছে দেবে তারা।

গাছ থেকে আম নামানোর আগ মুহূর্তে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে রাজশাহী অঞ্চলে ২০ ভাগের বেশি আম ঝরে পড়ে। এছাড়াও করোনার কারণে বাগানে পাইকার না যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা।

তাই ক্ষতি পোষাতে আম ঢাকায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। আম পাঠানোর পদ্ধতি নিয়ে জেলা প্রশাসন, ডাক বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা বৈঠক করেন। কৃষি বিভাগের তালিকা অনুযায়ী প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আম রাজধানীর কারওয়ান বাজার ও বাদামতলীতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ডাক বিভাগের উদ্যোগে আম চাষি ও ব্যবসায়ীরা সন্তোষ জানিয়েছেন। পরিবহণ খরচ বেঁচে যাওয়ায় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা তাদের। তবে সঠিক সময়ে এই কাঁচাপণ্য পৌঁছানো নিয়ে শঙ্কা অনেকের।

কৃষক বন্ধু ডাক সেবার আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে প্রতিদিন পাঁচ টন করে আম পাঠানো হবে ঢাকায়। প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। করোনার প্রকোপে জীবিকার চাকা চালু রাখতেই ডাক বিভাগের এই পদক্ষেপ।

আগামী ২ জুন রাজশাহী ও ৩ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম চালান পাঠানোর পর শুরু হবে নওগাঁর আম পাঠানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ