বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যে ঢুকছে পঙ্গপাল, কড়া সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর এবার ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের দিকে এগোচ্ছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল।

ইতিমধ্যেই তা ঢুকে পড়েছে ছত্তিশগড়ে। পঙ্গপালের হাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি করেছে ঝাড়খণ্ড ও উড়িষ্যা সরকার। খবর জিনিউজ।

ঝাড়খণ্ডের কৃষি সচিব আবু বকর সিদ্দিকি জানিয়েছেন, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ লাগোয়া অঞ্চলে রাজ্যের ২৪ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। সব থেকে বেশি হামলা হতে পারে, ঘরওয়া, লাতেহার, গুমালা, দেওঘর, ছতরা, গিরিডি ও গোদা জেলায়।

ঘরওয়া জেলার কৃষি কর্মকর্তা লক্ষ্ণণ ওঁরাও জানিয়েছেন, ছত্তিশগড়ে পঙ্গপাল ঢুকেছে। দিনে ওরা ২০০ কিমির বেশি যেতে পারে না। তাই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যাবে।

জানা গেছে, পঙ্গপালের একটি দলে ১.৫ কোটি থেকে ২ কোটি পতঙ্গ থাকতে পারে। এরা ৩৫০০০ মানুষের সারা বছরের খাবার খেয়ে ফেলতে পারে।

পঙ্গপালের হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে উড়িষ্যা সরকার। জানানো হয়েছে রাক্ষুসে ওই পতঙ্গ সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে পশ্চিম ওড়িশার সুন্দরগড়, বারঘর, কালাহান্ডি ও বোগানগির জেলায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ