মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শুক্রবার সকালে সতর্ককতার বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি কর্তৃপক্ষ।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ ও বিস্তীর্ণ সীমান্ত এলাকা হওয়ায় এপথে ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। এজন্য দেশের অনান্য সীমান্তের পাশাপাশি এ সীমান্তের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষীরা সতর্কতা অবলম্বন করেছে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, এমনিতেই তারা সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থেকে কাজ করছেন। আর এ ধরনের পরিস্থিতির খবর পেয়ে সীমান্তে দায়িত্বরতদের আরও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রিজেন্টে হাসপাতালের মালিক সাহেদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনে একটি বার্তা এসেছে। কোনো কৌশল অবলম্বন করে যেন তিনি ভারতে পালাতে না পারেন সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

-এএ