শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

করোনা পর্যবেক্ষণ কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে ৭ এপ্রিল মনিটরিং কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন সংশোধন করে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করা হলো।

প্রজ্ঞাপনে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে।

পুনর্গঠিত কমিটিকে প্রতি মাসে একবার হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া, সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

মনিটরিং টিমের কর্মপরিধি: ১. প্রত্যেক টিম প্রতিমাসে কমপক্ষে ১ বার তাদের নামের পাশে উল্লেখিত জেলা সমূহের যে কোন সহাসপাতাল সরেজমিনে পরিদর্শন করবেন।

২. পরিদর্শনকালে অগ্রাধিকারের ভিত্তিতে নিন্মলিখিত বিষয়সমূহ পর্যবেক্ষণ করবেন।

ক. পরিষ্কার পরিচ্ছন্নতা
খ. যন্ত্রপাতি ব্যবহার
গ. নির্মাণ কাজ
ঘ. ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা
ঙ. সরবরাহকৃত খাদ্যের মান
চ. অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা

৩. জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণ ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবগণ সামগ্রিক বিষয়ে মনিটর করে প্রতিদিনে একটি সমন্বিত প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে ইমেইলে দাখিল করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ