শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

কোরবানি বন্ধের ঘোষণা বাতিল করল জাপান গার্ডেন সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: অবশেষে কোরবানি বন্ধের ঘোষণা থেকে ফিরে এসেছে মোহাম্মদপুর আবাসিক এলাকার ‘জাপান গার্ডেন সিটি’ কর্তৃপক্ষ। সেখানে এবারের কোরবানি ও ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায় করা যাবে। এ মর্মে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারী করেছে জাপান গার্ডেন সিটি।

গত ২২ জুলাই ‘জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি’র প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।তাতে বলা হয়েছে,  জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে কোরবানি বিষয়ক একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছেন তারা। সে কমিটি কোরবানিদাতাদের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন পরামর্শ দিবে। যার অন্যতম- কোরবানির পশু রাখার স্থান নির্ধারন, পশু জবেহ করা ও কোরবানি শেষে সকল বর্জ্য দ্রুততার সাথে অপসারন করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোরবানি বিষয়টির সহযোগিতার জন্য আমরা স্থানীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও বিখ্যাত আলেমদের অবহিত করেছি। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি অনুষ্ঠিত হবে ও স্বাস্থ্যবিধি মেনে আমাদের মসজিদে ঈদুল আজহার নামাজও আদায় করা হবে ইনশাআল্লাহ।

এর আগে গত ৫ জুলাই করোনার কারণে কোরবানি বন্ধের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। এরপর ১০ জুলাই আওয়ার ইসলামে এবিষয়ে একটি নিউজ প্রকাশ করে। পরে এটি বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিতে আসে।তখন জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধীতা করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইসলামী স্কলাররা।

তারপর গত ১৯ জুলাই রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট মালিক সমিতি ও হাউজিং সোসাইটিতে কোরবানির পশু সংরক্ষণ ও জবাই করার সুযোগ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটটি করেন জাপান গার্ডেন সিটির বাসিন্দা মুহা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর শরীফ।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ