শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন সাংসদ লতিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মধ্যে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন।

এম এ লতিফের বড় ছেলে ওমর ফারুক বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন।

‘উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাবাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে।’

৬৫ বছর বয়সী লতিফের স্ত্রীও তার সঙ্গে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ