শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

ফরিদপুরের সাবেক এমপি অধ্যক্ষ দেলওয়ার হোসেন মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের সাবেক এমপি অধ্যক্ষ দেলওয়ার হোসেন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ছিলেন ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ, সংসদ সদস্য ও সরকারি ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের নীলটুলীস্থ নিজ বাসভবনে শুক্রবার বেলা ২টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার কনিষ্ট পুত্র সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন পুচ্চি জানান, শুক্রবার বাদ এশা শহরের চৌরঙ্গি রাস্তার মোড় আম্বিকা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ