বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

উপ নির্বাচনে অংশগ্রহণের চিন্তা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পরবর্তী উপ নির্বাচনগুলোতে অংশগ্রহণের চিন্তা করছে বিএনপি ।

আজ শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন। বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় আড়াই ঘন্টা এই বৈঠক চলে।

বৈঠকে অংশ নেওয়া একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, করোনা মহামারিতে বিগত দুইটি উপ নির্বাচনে দল অংশ না নিলেও আগামীতে ইতিবাচক চিন্তা করা হচ্ছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জোটের শরীক জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক রাখা না রাখা ইস্যুতে কোন সিদ্ধান্ত নেয়া না হলেও গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসায় অসন্তোষ প্রকাশ করেন কমিটির কোন কোন সদস্য।

ভার্চুয়াল বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ