মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দারুল উলুম নদওয়াতুল ওলামায় প্রথমবারের মতো অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

দারুল উলুম নদওয়াতুল ওলামা ভারতের লক্ষ্মৌতে অবস্থিত একটি প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মতো অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বুধবার নদওয়ার পরিচালনা পরিষদের তরফ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, করোনার সঙ্কটময় পরিস্থিতিতে অনলাইনে পাঠদানই সবচেয়ে ভাল বিকল্প।

বিস্তারিত বিবৃতিতে জানানো হয়, মূলত শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণেই অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে- এরই প্রেক্ষিতে নদওয়ার পুরাতন শিক্ষার্থীদের অনলাইনে পুনরায় ভর্তি নবায়নের নির্দেশ দেয়া হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে নতুন কোন শিক্ষার্থী ভর্তি নেয়া হবেনা।

nadwa.in এই ওয়েবসাইটে প্রবেশ করে ৫২৫ রুপি পরিশোধ শর্তে প্রতিটি পুরাতন শিক্ষার্থী আগামী ৮ আগস্ট পর্যন্ত ভর্তি নবায়ন করতে পারবে। এসব কার্যক্রম শেষেই অনলাইনে পাঠদানের দিনক্ষণ শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

প্রতি শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি নেয়া হয়- নদওয়ার এমন সব বিভাগে চলতি বছরে ভর্তি বন্ধ থাকবে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ