বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আয়া সোফিয়া নামাজের জন্য উম্মুক্ত করায় এরদোগানকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক আয়া সোফিয়া নামাজের জন্য উম্মুক্ত করে দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল।

গতকাল তুরস্কের প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় চরমোনাইয়ের পীর বলেন, ইসলামী ঐতিহ্যের অংশ এবং ওসমানী খেলাফতের অনন্য নিদর্শন ঐতিহাসিক আয়া সোফিয়াকে ৮৬ বছর পর যাদুঘর থেকে পুণরায় মসজিদে রূপান্তরিত করায় বিশ্ব মুসলিম উম্মাহ আনন্দিত ও গর্বিত। এমন একটি ঐতিহাসিক ও সাহসি ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, এমন একটি হারানো ঐতিহ্য ফিরে পাওয়ায় বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মজলুম মুসলমানদের মনে আসার সঞ্চার করেছে।

চরমোনাইয়ের পীর তুরস্কের প্রেসিডেন্ট ও তার সরকারের সাহসি ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং তাদের প্রশংসনীয় কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করেন। মুসলিম বিশ্বের অন্যান্য নেতৃবর্গও এ জাতীয় সাহসী ভূমিকা পালনের মাধ্যমে মুসলিম উম্মাহর সৌর্য বীর্য ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ