শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম

বেশি বেশি তাকবিরে তাশরিক পড়ার আহ্বান মুফতি তাকি উসমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

জিলহজের প্রথম দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের আমলসহ এই সময়ে করা হয় কুরবানি। এছাড়া প্রথম দশকে অন্যান্য আমলও আল্লাহ তায়ালার কাছে অনেক পছন্দের। বিশেষ করে ১ জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা। সবগুলো রোজা সম্ভব না হলে অন্তত ৯ জিলহজ আরাফার দিনে রোজা রাখা।

এছাড়াও বিশেষ একটি আমল হল তাকবিরে তারিক। এ বিষয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তানের প্রসিদ্ধ আলেম মুফতি তাকি উসমানী বলেন, তাকবিরে তাশরিক তথা, ‏اللہ اکبر اللہ اکبر لاالہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে উঁচু আওয়াজে পড়া ওয়াজিব। আর জিলহজ মাসের প্রথম দিন থেকেই এই তাকবির উঠতর বসতে, চলতে ফিরতে বেশি বেশি পড়া মুস্তাহাব।

তিনি বলেন, হাদিস শরীফে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে এবং কয়েকজন সাহাবি তো বাজারে গিয়েও এই তাকবির পড়তে থাকতেন।

সূত্র: টুইটার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ