বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আশরাফ মাহদীসহ আলেমদের হয়রানি করা বন্ধ করুন: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের একটি ঘটনা কেন্দ্র করে মাওলানা আশরাফ মাহদীসহ দেশের নয়জন আলেমের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী।

আজ সোমবার  ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাওলানা মুহাম্মদুল্লাহ বলেন, আশরাফ মাহদী দেশের সম্ভাবনাময়ী মেধাবী তরুণ। মিশরের জামে আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য মিশর যাওয়ার পথে চট্টগ্রামের তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুবাই থেকে তাঁকে ফিরিয়ে দেয়া হয়। এখনো তাঁকে বাংলাদেশ এয়ারপোর্টে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। আমি আশা করি, উদ্দেশ্যপ্রণোদিত এ মিথ্যা মামলা প্রত্যাহার করে আল্লামা মুফতি ফজলুল আমিনী রহ. এর সুযোগ্য দৌহিত্র মাওলানা আশরাফ মাহদীসহ অন্য নয় আলেমকে হয়রানি করা বন্ধ করুন।

মিথ্যা মামলায় আরও যাদের হয়রানি করার অভিযোগ ওঠেছে তারা হলেন, মাওলানা যুবায়ের আহমদ, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হারুন ইজহার, মাওলানা মীর মুহাম্মদ ইদ্রীস, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা আসাদ উল্লাহ আসাদ, মাওলানা কামরুল ইসলাম।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ২০১৯ ইংরেজী তারিখে আশরাফ মাহদী ছাত্র খেলাফত থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ এ যোগদান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ