শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

ঈদযাত্রা নির্বিঘ্ন করার আহ্বান সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি। মন্ত্রী ফ্লাইওভারসহ মহাসড়কে চলমান অন্যান্য উন্নয়নকাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দেন।

সোমবার (২৬ জুলাই) সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যেই উন্নয়ন কাজগুলো সাময়িক বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সমন্বিতভাবে সবাইকে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য কাজ করতে হবে।’ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা ও বাইপাস, নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ রাখতে হবে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে। ঈদের আগের দুই দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজিএমইএ এর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ