বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নওগাঁর এমপি ইসরাফিল মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার সকাল ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৬ জুলাই বাবার করোনা ধরা পড়ে। ওই সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এরপর তার ফুসফুসের সমস্যা আবার বেড়ে গেলে তাকে আবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নিবাচিত হন ইসরাফিল আলম। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি। সন্ত্রাসের জনপদ হিসেবে প‌রি‌চিত আত্রাই রাণীনগরের সুস্থ জীবন ধারা ফিরে আনেন তি‌নি ।

বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ