বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রুশ নৌবাহিনীকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেয়া হবে: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুশ নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। রোববার (২৬ জুলাই) সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন।

এসময় পুতিন বলেন, নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ সরবরাহ করা হবে।

তিনি জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম চলতি বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে। তবে তিনি স্পষ্ট করেনি যে, ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে।

এদিন রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রুশ বাহিনীকে এমন সব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দেয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোনো দেশের কাছে নেই।

তিনি উল্লেখ করেন, হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোজনের ফলে এ বাহিনীর যুদ্ধ-ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ