শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

সৌভাগ্যের বিদায়: নামাজরত অবস্থায় মিসরীয়র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মিসরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইবরাহিম জুমাইয়ি নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশটির আল বাহরুল আহমার জেলার আল কাওসার এলাকার একটি মসজিদে নামাজ আদায় করার সময় তিনি ইন্তেকাল করেন।

চলতি মাসের ২০ তারিখে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইবরাহিম জুমাইয়ির নিকটাত্মীয় সাইয়েদ রাজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও শেয়ার করে তিনি এই খবর নিশ্চিত করেন।

ভিডিওতে দেখা যায়, নামাজরত অবস্থায় ক্লান্তি অনুভব করলে ইবরাহিম জুমাইয়ি জমিনে পড়ে যান এবং এতেই তার ইন্তেকাল হয়।

সাইয়েদ রাজি জানান, মসজিদের প্রথম কাতারে নামজ পড়ার জন্য তিনি বাসা থেকে দ্রুত মসজিদে আসেন। ফলে ক্লান্তি অনুভব করলে তিনি মাটিতে পড়ে যান এবং ইন্তেকাল করেন।

https://www.facebook.com/ElBaladOfficial/videos/313097539802038/?t=37

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই মৃত্যুকে ঈর্ষণীয় আখ্যায়িত করছেন অনলাইন এক্টিভিস্টগণ। এদের অনেকেই মহান আল্লাহর নিকটএমনই সৌভাগ্যের বিদায় কামনা করেন। সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ