শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

করোনায় মারা গেলেন পাউবোর সাবেক মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ (৬৮) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

জানা যায়, তার বাড়ি নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়া এলাকায়। তিনি ঢাকায় সপরিবারে বাস করেন। গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করতে ৭ জুলাই তিনি ঢাকা থেকে নওগাঁয় এসেছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, কোভিডের উপসর্গ দেখা দিলে ১২ জুলাই আবুল কালাম আজাদ নওগাঁতেই নমুনা দেন। ২০ জুলাই প্রতিবেদনে পজিটিভ আসে। করোনা ভাইরাস শনাক্তের পর ওই দিন রাতেই তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ