শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

ইমরান খানের দুই উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ উপদেষ্টা তানিয়া এদ্রুস পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগপত্র জমা দেন। পরে পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা জাফর মির্জা করোনা ভাইরাস প্রতিরোধে ভালো কাজ করেছেন। তবে সম্প্রতি পাকিস্তানে ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি।

পদত্যাগের পর এক টুইট বার্তায় জাফর মির্জা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে চলমান নেতিবাচক সমালোচনার মুখে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমি সততার সঙ্গে কঠোর পরিশ্রম করেছি। পাকিস্তানকে সেবা করতে পারাটা আমার জন্য ছিল অগ্রাধিকার। আমি সন্তুষ্ট যে এমন এক সময়ে পদত্যাগ করছি যখন পাকিস্তানে করোনা ভাইরাস কমতে শুরু করেছে। আর সেটা সম্ভব হয়েছে সমন্বিত জাতীয় প্রচেষ্টার ফলে।

অপরদিকে ইমরান খানের সদ্য সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তানিয়া এদ্রুস পাকিস্তান ও কানাডার নাগরিক। দ্বৈত নাগরিকত্বের কারণে সম্প্রতি তিনি সমালোচনার মুখে পড়েন। এই কারণে তানিয়া পদত্যাগ করেছেন।

পদত্যাগের পর তানিয়া বলেন, ডিজিটাল পাকিস্তান গড়ার যে উদ্দেশ্য সেটাকে কালো মেঘের ছাঁয়ায় ঢেকে দিয়েছে আমার দ্বৈত নাগরিকত্ব নিয়ে করা সমালোচনা। সুতরাং বৃহত্তর জনস্বার্থে আমি প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর জন্য পদগ্যাতপত্র জমা দিয়েছি। আমি আমার দেশ ও প্রধানমন্ত্রীর জন্য কাজ করে যাবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ