মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি না মানলে ভিসা বাতিলের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া বিভিন্ন বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) মানতে ব্যর্থ হলে অভিবাসী কর্মীদের দীর্ঘমেয়াদি ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা বাতিল করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক খাইরুল দাযায়মি দাউদ।

আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, গত ২৪ জুলাই থেকে সরকার দেশে ফিরে আসা স্থানীয়দের এবং প্রবেশের অনুমতিপ্রাপ্ত বিদেশিদের জন্য ১৪ দিনের একটি পৃথক কোয়ারেন্টিন ব্যবস্থা তৈরি করেছে। অভিবাসীদের ক্ষেত্রে তাদের পৃথকীকরণের পুরো ব্যয় নিজেরা বহন করতে হবে।

ইমিগ্রেশন ডিজি আরও বলেন, যদি তারা এটি করতে ব্যর্থ হয়, তবে আমরা তাদের স্বামী বা স্ত্রী এবং বিদেশিদের কাছে অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস), পেশাদার ভিজিট পাস (পিএলআইকে), কর্মসংস্থান পাস (প্রবাসী কর্মী) এবং মালয়েশিয়া মাই সেকেন্ড হোম পাস (এমএম২এইচ) বাতিল করে দেব।

এ সময়ে সব পক্ষকেই অবশ্যই করোনা প্রতিরোধে নির্ধারিত নির্দেশনাবলী এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি কোভিড-১৯ মহামারী প্রতিরোধে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) ব্যবস্থা সম্পর্কে সরকারি এজেন্সিগুলোর সর্বশেষ ঘোষণা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ