শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

রাজধানীতে বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাষানটেক এলাকার জামালকোট বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হবে বলেও জানান জিয়াউর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ