শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

রাজশাহীতে ঈদের নামাজে মসজিদে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উৎসাহ-উদ্দীপনার মধ্যে ঈদুল আজহা উদযাপন করতে এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যে ভিন্ন আবহে ঈদ উদযাপিত হবে।

ঈদ উদযাপন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল এ নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে এবারও ঈদগাহ বা খোলা ময়দানের পরিবর্তে কাছের মসজিদেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিকবার জামাত হবে। জেলার প্রধান ঈদের জামাতসহ সব জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। সব মসজিদে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।

‘এ ছাড়া কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ ও বর্জ্য দ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ও নির্ধারিত জায়গায় কোরবানির পশু জবাই করতে হবে। ঈদের আগে আর কোথাও পশুর হাট বসানো যাবে না। জাল টাকা, অজ্ঞানপার্টি ও মলম পার্টির খপ্পর থেকে সাবধান থাকতে হবে। ঈদের আনন্দ প্রকাশ করতে কোনোভাবেই উচ্চস্বরে গান বাজানো ও দ্রুতগতিতে যানবাহন চালানো যাবে না।’

এ ছাড়া যে কোনো ধরনের গুজব থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্যও জেলা প্রশাসক আবদুল জলিল আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ