মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তালেবানের পক্ষ থেকে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রাক্কালে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিবিসির খবরে বলা হয়েছে, তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে।

লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র এএফপিকে জানিয়েছে, এটি একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, সন্ত্রাসীরা পবিত্র ঈদুল আজহার রাতে আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ